মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মেয়র প্রার্থী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র ইস্তেহার প্রণয়ন পরামর্শ সভা

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহর একটি পুরনো ও প্রথম শ্রেণীর পৌরসভার হওয়া সত্ত্বেও নানাবিধ সমস্যায় জর্জরিত। অসংখ্য সমস্যা সংকটের পরিস্থিতিতে আগামী ২৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন। পৌরসভার মানুষ হাজারো সমস্যা নিয়ে কাল কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে পৌরবাসীর মুখোমুখি সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচনী ইস্তেহার প্রণয়ন এক নজিরবিহীন ঘঠনা। আজকের এ মেয়র প্রার্থী নির্বাচিত হয়ে যদি এসবের একাংশও বাস্তবায়ন করেন, তাহলেও হবিগঞ্জ পৌরসভা একটি পরিচ্ছন্ন ও সাস্থ্য সম্মত নগরে পরিণত হবে। গত শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মেয়র পদপ্রার্থী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র ‘নির্বাচনী ইশতেহার প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিলাদ্রী শেখর পুরকায়স্থকে সম্মিলিত নাগরিক সমাজ সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেন বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ। হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, ব্যকসের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাবাজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হুমায়ুন খান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুইয়া মামুন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক অজেয় বিক্রম শিবু, স্টুডেন্ট ফর ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান সমন্বয়কারী আব্দুল রকিব রনি, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক ফজলে রাব্বী রাসেল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক পার্থ সারথী রায়, ক্রীড়া সংগঠক ইব্রাহিম খলিল সোহেল মুক্তাদির এইচ ও শ্বাশত দাস মান্না প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবিপেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রতিনিধিরা এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র নির্বাচনী ইস্তেহারে উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন ও মেয়র প্রার্থীকে সম্মিলিত নাগরিক সমাজ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com