সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মেয়র প্রার্থী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে শাপলা সংসদ ও ৬ মহল্লাবাসীর সমর্থন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার আসন্ন উপ-নির্বাচনে মেয়র প্রার্থী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র প্রতি সমর্থন জানিয়ে শাপলা সংসদের সকল সদস্য ও মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, মাস্টার কোয়ার্টার ও সবুজ বাগ, গোসাইপুর ও পুরাতন হাসপাতাল সড়ক পাড়ার পৌরবাসীরা। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেল ৫ টায় টাউন মসজিদ রোডস্থ নির্বাচনী কার্য্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শাপলা সংসদ ও উল্লেখিত ৬ মহল্লার সর্বস্তরের মানুষ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে নির্বাচনী প্রচারণা অংশ গ্রহন করবেন বলে অঙ্গীকার করেন। শাপলা সংসদ এর সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা তথ্য কর্মকর্তা আবু ছালেহ শিবলী, শাপলা সংসদের উপদেষ্টা এনায়েতুল্লাহ তারেক, বিশিষ্ট মুরুব্বী হাজী এস,্এ শওকত, সৈয়দ বশির আহমেদ, এডভোকেট নুরুল কবির তরফদার টুকন, হুমায়ূন খান, কুলদ্বীপ দাস রাজু, এডভোকেট নুরুল আজিজ জুনেদ, ক্রীড়া সংগঠক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, শাপলা সংসদের সহ-সভাপতি মামুনুর রশিদ খান, ইসমাইল আহমেদ সেলিম, এনামুল হক খান, ইব্রাহীম খলিল সোহেল, আব্দুল বাতেন চৌধুরী জাকি। সভা পরিচালনা করেন শাপলা সংসদের সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল। সভা শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com