বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে রিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই উপজেলার কাটাইয়া গ্রামের দিন মজুর মনছুর আলীর স্ত্রী।
জানা যায়, ১০ বছর আগে একই উপজেলার করাব গ্রামের ফরিদ মিয়ার কন্যা রিনা আক্তারকে বিয়ে দেয়া হয় ওই গ্রামের মৃত আলাই মিয়ার পুত্র মনছুর আলীর সাথে। তাদের দুইটি সন্তান রয়েছে। এদিকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে অভিমান করে গতকাল রবিবার দুপুরে রিনা আক্তার ঘরে থাকা বুলেট খেয়ে ফেলে। এ সময় স্বামীসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রিনা আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com