শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে ৮টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৭৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। পচা-বাসি খাবার রাখা, মেয়াদোত্তীর্ণ, ওজনে কম দেয়া ও অধিক মুনাফা আদায়ের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পচা-বাসি বিভিন্ন ধরণের খাবার ধ্বংস করা হয়। বুধবার (২৯ মে) বিকেলে লাখাই উপজেলার বুল্লা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিনসহ লাখাই থানার একদল পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। তিনি আরো বলেন, অভিযানকালে দেখা যায়, পচা-বাসি খাবার মজুত রাখা হয়েছে। যা নতুন তৈরি করা খাবারের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হতো। এ রকম ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com