বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অবৈধভাবে দখলকৃত ঐতিহ্যবাহী ১শ শতকের পুকুরটি দখলমুক্ত করতে নামল প্রশাসন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় অবৈধভাবে দখলকৃতদের কাছ থেকে প্রায় ১শ শতকের একটি পুকুর উদ্ধার করা হয়েছে। মাধবপুর উপজেলা সদর বাজারে মধ্যে বিদ্যামন পুকুরটির আশপাশের বাসিন্দারা দীর্ঘ দিন যাবৎ নিজেরা ইচ্ছামত অবৈধভাবে ভরাট করেভোগ করে আসছিল। কোন ধরনের হস্তক্ষেপ না থাকায় সরকারী পুকুরটি অবৈধভাবে ভরাট করে ঘর নির্মান করে দখলে রেখেছিল চর্তুদিকের বাসিন্দাগন। বয়োজ্যোষ্ঠ সুখলাল দেব নাথ জানান, এই পুকুরটির সাথে মাধবপুরের ইতিহাস জড়িত। দেশে একাধিক মাধবপুর রয়েছে। এই পুকুর থেকে মাটিকেটে মাধবপুর বাজারটি সৃষ্টি করা হয়েছিল বলেই হবিগঞ্জের এই মাধবপুরকে মাটিকাটা মাধবপুর নামে ছিনে।
নব-যোগদানকৃত মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ও সহাকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খাঁন গতকাল থেকে সরকারী এই পুকুরটি উদ্ধার এক্সেভেটর মেশিনদ্বারা অভিযান পরিচালনা করছেন। সহাকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খাঁন বলেন, আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। প্রায় ১শ শতাংশের এই পুকুরটি সম্পূর্ণভাবে উদ্ধার করতে বেশ কয়েকদিন লাগতে পারে।
উদ্ধারের পর বৃহৎ এ পুকুরের জায়গাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উন্নয়ন করা হবে বলেন তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com