মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় সিএনজি অটোরিকশা শ্রমিকদের নতুন লাইন চালু নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। গতকাল রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে বাহুবল ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল ও মিরপুর এলাকার সিএনজি শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে গত ২-৩ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। নন্দনপুর ও কটিয়াদি লাইনে দ্বন্দ্বের জেরে বাহুবল-মিরপুর ও মিরপুর-হবিগঞ্জ সড়কে সিএনজি চলাচল কার্যত বন্ধ রয়েছে।
অভিযোগ রয়েছে, বাহুবল থেকে মিরপুরগামী সিএনজি আটক করা হচ্ছে, একইভাবে মিরপুর থেকে বাহুবলে আসা সিএনজিও জোরপূর্বক থামিয়ে রাখা হচ্ছে।
এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিলেও কোনো পক্ষই সমঝোতায় না আসায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
বাহুবল এলাকার শ্রমিক নেতা মুহিবুর অভিযোগ করে বলেন, “থানার নির্দেশে আমরা মিরপুরে গাড়ি পাঠাই। সেখানে আমাদের শ্রমিকদের মারধর করে গাড়িসহ আটকে রাখা হয়েছে।” এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা বাহুবল ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বাহুবল মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে নিতে সক্ষম হন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। উভয় পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পর্যায়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে পুনরায় সংঘর্ষ বা সড়ক অবরোধের মতো ঘটনা ঘটতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com