বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে উদযাপনের লক্ষ্যে নবীগঞ্জে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যত্রতত্র পশু জবাই রোধ, সঠিক নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও গুণগত মান বজায় রাখা।
গতকাল মঙ্গলবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক চৌধুরী মনি, ভেটানারী সার্জন আশিক মিয়া, ম্যাধমিক শিক্ষা অফিসার শাহ আলম, প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, জামায়াতে ইসলামীর নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, পৌর আমির এমদাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা উত্তম রায়, ডাঃ হারুন রশীদ, তহশিলদার তোফাজ্জল হোসেন, সোহেল রানা, তুহিন আহমেদ, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ শামসুল ইসলাম, মাওঃ ছাঈদ আহমেদ প্রমুখ।
উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় ওলামায়ে কেরাম, ইমাম, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভাকক্ষটি ছিল পরিপূর্ণ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন বলেন, কোরবানি আমাদের একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় উৎসব। তবে অসচেতনতার কারণে পশু জবাইয়ের পর রক্ত ও বর্জ্য যত্রতত্র ছড়িয়ে পড়লে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হতে পারে। তাই নির্দিষ্ট স্থানে পশু জবাই নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের অবদান অপরিসীম। কোরবানিদাতারা এবং সংশ্লিষ্টরা যদি সঠিক উপায়ে এবং সঠিক সময়ে চামড়া ছাড়ানো ও লবণ দিয়ে তা সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে পারেন, তবে জাতীয় এই সম্পদের অপচয় রোধ করা সম্ভব হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে তিনি ইমাম ও স্থানীয় সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় পশুর চামড়া ছাড়ানোর বৈজ্ঞানিক ও সঠিক পদ্ধতি এবং চামড়া নষ্ট হওয়া থেকে রক্ষা করতে প্রাথমিক পর্যায়ে লবণ দেওয়ার নিয়মাবলী অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী ইমাম ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ অত্যন্ত মনোযোগ সহকারে এই বিষয়গুলো শোনেন এবং কোরবানির ঈদে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com