বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর র‌্যাবের অভিযান ৫২ কেজি গাঁজাসহ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল মাধবপুর উপজেলার সুরমা চা বাগান গেইট এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদে জানা যায়, শাহজাহানপুর ইউনিয়নের একটি চা বাগানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রাত ১০টার দিকে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা দুটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-সাজন মোদি (২৮), পিতা মৃত লীন্দর মোদি, বেগমখান চা বাগান; রিমন কালিন্দী (২১), পিতা সজল কালিন্দী এবং সুজন কালিন্দী (২৪), পিতা মৃত সুনীল কালিন্দী। তিনজনের বাড়িই চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগান এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com