শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৭২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-মৌলভীবাজার-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড সংলগ্ন স্থানে। এ সময় পুলিশ ডাকাত দলের সদস্যদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। আটককৃতরা হলো- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন গ্রামের ছাদ মিয়ার পুত্র শাহ আলম (৩০) ও একই জেলার রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র জাহান উদ্দিন ওরপে লিটন (৩৫)।
সূত্র জানায়, গোপন সূত্রে পুলিশ জানতে পারে ঢাকা-মৌলভীবাজার-সিলেট পুরাতন মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড সংলগ্ন পাহাড়ি এলাকায় ১৫/১৬ সদস্যের ডাকাতদল গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সাথে সাথে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে কমাইছড়া পুলিশ ফাঁড়ি’র একদল পুলিশ ওই স্থানে ডাকাতদের গ্রেফতারে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ উল্লেখিত দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে পুলিশ গাছ কাটার করাত, ফিকল, দা, রামদা উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, গ্রেফতারকৃত শাহ আলম এর বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজারে চুরি ও ডাকাতির ৪টি এবং জাহান উদ্দিন ওরপে লিটন-এর বিরুদ্ধে মৌলভীবাজার, রাজনগর ও শ্রীমঙ্গল থানায় চুরি ও ডাকাতির অন্ততঃ ১০টি মামলা রয়েছে। তারা তাদের সহযোগীদের নাম প্রকাশ করেছে। তাদের দেওয়া তথ্য মতে সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com