বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্চন ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০১৯
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্চনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিনের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন তাখিল করেছেন-আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আলী আহমেদ খান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন-বিএনপি নেতা সৈয়দ তানবির আহমেদ জুয়েল, বদরুল আলম দিপন, খন্দকার শফিক মিয়া সরদার, সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান ও মোঃ আব্দু মতিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন-মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবেরা সুলতানা হেপী, মমতাজ বেগম ডলি, মিস রুবিনা আক্তার, পারভিন আক্তার ও মুক্তা আক্তার। রিটানিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন , আগামী ১৮ জুন নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চলছে। এর আগে ২০১৭ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে শায়েস্তাগঞ্জকে দেশের ৪৯২তম উপজেলা হিসেবে অনুমোদন দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com