সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে ৩ সন্তানের জননী আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০১৯
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বং শিবপাশা গ্রামে ইঁদুরের বিষ খেয়ে জানুরা বেগম (৩৫) নামের ৩ সন্তানের জননী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আলী হোসেনের কন্যা এবং বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের ওমান প্রবাসী সেবুল মিয়ার স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে তার পিত্রালয়ে ইদুরের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, শিবপাশা গ্রামের আলী হোসেনের কন্যা জানুরা বেগমের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের ওমান প্রবাসী শেবুল মিয়ার সঙ্গে। বিয়ের পর তাদের ঘরে আসে তিনটি সন্তান।
সম্প্রতি শেবুল মিয়া দেশে এসে আবার প্রবাসে ফিরে যান। তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরে জানুরা বেগম ইঁদুরের বিষ খেলে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com