সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে দুই চোরকে গণধোলাই

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৫৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে দোকানঘরে চুরি করতে আসা দুই চোরকে আটক করে উত্তম মাধ্যম দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার ভোর সকালে ফজরের নামাজের পর সেহেরী খেয়ে লোকজন যখন ঘুমে বিভর। এ সুযোগে সদরঘাট নতুন বাজারের শাহ তাবাসসুম এন্টারপ্রাইজসহ তিনটি দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় একজন কৃষক চোরদের দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় চারিদিক থেকে স্থানীয় জনতা দৌড়ে দুই চোরকে দুই লক্ষাধিক টাকার মালামাল সহকারে তাদের আটক করা হয়। এ সময় এক চোর দৌড়ে পালিয়ে যায়। আটককৃত চোরেরা হল ময়মনসিং জেলার ফুলবাড়িয়া থানার সোহেল মিয়া (১৯), কুমিল্লাহ চৌদ্দ গ্রামের জাকির হোসেন (২০)। পরে আটককৃতদের চোরদের উত্তম মাধ্যম দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে আটককৃত চোরদের তাদের আত্মীয় স্বজনের কাছে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com