বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৫৭৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তার নাম লকুজ মিয়া (৩০)। তিনি উপজেলার বাঁশিয়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লকুজ মিয়া পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। গতকাল বুধবার বিকেলে তার এক প্রতিবেশির বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন তিনি। এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, এ পেশাই লকুজ মিয়ার জীবিকার একমাত্র অবলম্বন ছিল। তার মৃত্যুতে পরিবারে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com