শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইমাম, মুয়াজ্জিন ও এতিমদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৬৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌর এলাকার ইমাম, মুয়াজ্জিন ও এতিমদের সম্মানে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। রবিবার হবিগঞ্জ পৌরভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে হবিগঞ্জ পৌরসভার ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, প্রতি বছরের মতো এবারও হবিগঞ্জ পৌরসভায় ইমাম, মুয়াজ্জিন ও এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি হবিগঞ্জ পৌরসভা যাতে জনগনের সেবায় সফলভাবে কাজ করে যেতে পারে সে জন্য সকলের প্রতি দোয়া কামনা করেন। আয়োজনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌর কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম, গৌতম কুমার রায়, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে হবিগঞ্জ পৌর এলাকার মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনগন এবং বিভিন্ন এতিম ও হাফেজখানার ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে হবিগঞ্জ পৌরবাসী তথা দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com