সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট পৌর তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের অস্থায়ী কার্যালয়ে গতকাল (৬ এপ্রিল) সোমবার চুনারুঘাট পৌর তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের সংগ্রামী সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি হবিবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সেলিম, উপজেলা যুবলীগ নেতা জুনাইদ আহমেদ জুনাক, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফুর রহমান মিলন, ১নং গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম রণি, যুগ্ম আহবায়ক তাজুল হক খান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা তরিকুর রহমান তারেখ প্রমূখ। সভায় সকলের সর্বসম্মতিক্রমে মিহির পালকে আহবায়ক, মোঃ আমির উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও মোঃ আব্দুল মালেককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট পৌর তাঁতীলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটি ঘোষণা করে উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার বলেন, আগামী ৩ মাসের ভিতরে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com