সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

জেলা বিএনপির আহ্বায়ক ও ১নং যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দেয়ার নির্দেশনা

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম ও ১নং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছের যৌথ স্বাক্ষরে উপজেলা, থানা ও পৌর কমিটি অনুমোদন দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই সাথে জেলা বিএনপির তত্বাবধানে ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন স্তরের মেয়াদ উত্তীর্ণ সকল ইউনিট কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাউন্সিল করারও নির্দেশনা প্রদান করা হয়। বিভিন্ন ইউনিট কমিটি গঠনের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে জেলা বিএনপির কাউন্সিল করতে হবে। তবে জেলা বিএনপির কাউন্সিলে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার ২ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী এক পত্রে হবিগঞ্জ জেলা বিএনপির প্রতি এই নির্দেশনা প্রদান করেন।
এই নির্দেশনাপত্রে আরও উল্লেখ করা হয়, জেলা বিএনপির কাউন্সিলে ঐক্যমত না হলে গুরুত্বপূর্ণ ৫টি পদে, যেমন সভাপতি, ১নং সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, ১নং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এজেএম জাহিদ হোসেন হবিগঞ্জ জেলা বিএনপির সামগ্রিক কার্যক্রম তদারকি করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com