মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ফণীর কারণে ৪ মে এইচএসসি পরীক্ষা স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে আগামী ৪ মে (শনিবার) এইচএসসির সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৪ মের পরীক্ষা ১৪ মে (মঙ্গলবার) যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
রুটিন অনুযায়ী আগামী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকেলে গার্হস্থ্য অর্থনীতির প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত রুটিন অনুযায়ী ৪ মের পরীক্ষা আগামী ১৪ মে (মঙ্গলবার) একই সময়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ফণী’ আজ শুক্রবার ভারতের ওড়িশা হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। এ জন্য উপকূলীয় ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com