মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ সড়কে এক বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৭৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাদৈ ভাঙ্গাপুল এলাকা থেকে মিনু বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গত রবিবার রাত ১২টায় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় গতকাল রাত সাড়ে ১০টায় বৃদ্ধার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে সদর থানার এসআই অমিতাভ দাশ তালুকদার ওই নিহতের লাশ উদ্ধার করে ছুরত হাল রিপোর্ট তৈরী করে লাশের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর মডেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত মিনু বেগম সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের বাসিন্দা।
এসআই অমিতাভ দাস জানান, গতকাল সোমবার দুপুরে বৃদ্ধার পরিবারের লোকজন আসায় কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমোতি ক্রমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com