শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে হামলায় ব্যবসায়ীসহ আহত ২

  • আপডেট টাইম সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দূর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী সহ ২ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ব্যবসায়ী শামছুল হক (৪২) চুনারুঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ রানীগাঁও সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পুরাতন মরা খোয়াই ব্রীজের নিকট পৌছামাত্র একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে শামছুলের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। এসময় মোশাহিদ মিয়া নামে এক ব্যক্তি শামসুল হককে রক্ষা এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাকেও মারধোর করে। দূর্বৃত্তরা তাদের নিকট থেকে নগদ সাড়ে ২৪ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাজারবাসীরা এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এস.আই অলক বড়ূয়া ও আল-আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শামছুল হক বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com