বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

কালীগাছতলা মন্দিরের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্রীশ্রী কালিগাছতলার বহুতল বিশিষ্ট কালিমন্দিরের নির্মানাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম। শ্রীশ্রী কালিবাড়ি কালীগাছ তলা মন্দিরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস শনিবার সকালে যুবলীগ সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে কালিগাছতলায় অভ্যর্থনা জানান। এ সময় কালীগাছতলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট সংগীত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাসসহ মন্দিরের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আতাউর রহমান সেলিম আনুষ্ঠানিকভাবে কালিগাছতলার বহুতল বিশিষ্ট কালিমন্দিরের নির্মানাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে শ্রীশ্রী কালিগাছতলা কালিমন্দিরের নতুন ভবনের কাজ এগিয়ে চলছে বলে জানান দীলিপ দাস। ছাদ ঢালাই কাজ উদ্বোধন শেষে এক প্রতিক্রিয়ায় দীলিপ দাস বলেন, এলাকার কৃতি সন্তান হিসেবে আতাউর রহমান সেলিম কালিগাছতলা মন্দিরের ছাদ ঢালাইয়ের উদ্বোধনীতে উপস্থিত থাকায় এবং সর্বাত্মক সহযোগিতায় কমিটি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এছাড়াও তিনি মন্দির নির্মাণে যারা সহযোগিতা করছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com