বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ রেল পাকিংয়ে চাঁদা না দেয়ায় হালিম ব্যবসায়ীকে মারধর

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলপাকিংয়ে চাঁদা না দেয়ায় ইলিয়াস মিয়া (৬০) নামে এক বৃদ্ধ হালিম ব্যবসায়ীকে মারধর করে তার হালিম ব্যবসার ভ্যানগাড়ি নিয়ে গেছে একদল যুবক। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ইজারাদার ও চাঁদাবাজদের মাঝে সংঘর্ষ হতে পারে। আহত ইলিয়াস মিয়া জানায়, সে দীর্ঘ দিন ধরে রেলওয়ে পাকিং-এ হালিম বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে জীবিকার নির্বাহ করে আসছে। কিন্তু প্রতিমাসে তার কাছ থেকে মাসুদুর রহমান ও প্রদিপ বাবু নামে ২ যুবক ৩শ টাকা করে চাঁদা নেয়। গতকাল শুক্রবার রাত ৮টায় তারা ২ জন ইলিয়াস মিয়ার কাছে চাঁদা দাবি করে, কিন্তু সে অনিহা প্রকাশ করলে তার ব্যবসার ভ্যান গাড়িসহ যাবতীয় মালামাল নিয়ে যায়। এ দিকে রেলওয়ে মন্ত্রনালয় থেকে ২ বছরের জন্য পার্কিংটি লীজ নেন এক ব্যক্তি। কিন্তু ওই পার্কিং এ অবৈধভাবে ইমা গাড়ি ও লাইটেস মিনিবাস স্টান্ড ব্যবহার করে আসছেন কতিপয় লোকজন। ফলে যাত্রীদের স্বাভাবিক চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এমনকি এসব অবৈধ স্টেন্ড থাকায় প্রকৃত ইজারাদার ও ভূয়া ইজারাদারদের মধ্যে টান টান উত্তেহনা বিরাজ করছে। এ নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com