সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বাহুবলে পুলিশের অভিযানে ৫ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৫৭৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে আটক করেছে। গত বুধবার মধ্যরাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল-উপজেলার বড়ইউড়ি গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ জুয়েল মিয়া (৩২), একই গ্রামের মৃত সের উল্লার পুত্র আব্দুল রহমান (৩৫) ও তারই স্ত্রী মোছাঃ রেজিয়া খাতুন (৩০), হাজীমাদাম গ্রামের মৃত টেনু মিয়ার পুত্র মোঃ আব্দুল হান্নান (৪৮) ও তার সহোদয় মোঃ আব্দুল মান্নান (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই সহিদুল ইসলাম, এএসআই আবু সাঈদ ও এএসআই রিয়াদের যৌথ নেতৃত্বে উপজেলার বড়ইউড়ি ও হাজীমাদাম গ্রামে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত আসামিদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com