মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্যামলীতে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত শিক্ষার্থী বাদি হয়ে সদর থানায় মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বশির উদ্দিন তালুকদারের ছেলে শাকিল আহমেদ বাদি হয়ে মামলা করেন। মামলার আসামিরা হল, একই এলাকার আব্দুল মালেকের পুত্র নাহিদ, জয়মত মিয়ার পুত্র শান্ত মিয়া, কামাল উদ্দিনের পুত্র সানি মিয়া, কমরু মিয়ার পুত্র জাহিদুল মিয়া, আজিজুর, নজরুল ইসলামের পুত্র নাইম, জুলমত মিয়ার পুত্র রায়হান মিয়াসহ ১০/১৫ জন। জানা যায়, বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা রামদা, ক্রিরিজসহ অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতংক তৈরি করে। গত ৯ মার্চ তারাবি নামাজের পর উল্লেখিতরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে। এক পর্যায়ে দুপক্ষে ধাওয়া হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাকিল, ফার্দিন, মাহিসহ বেশ কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জানান এজাহার দাখিল করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com