মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বানিয়াচঙ্গে প্রাইভেট ও কোচিং বন্ধে পত্র জারি

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৫৬২ বা পড়া হয়েছে

 

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে প্রাইভেট ও কোচিং বন্ধে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে চিঠি দেয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল ইসলাম ৩৫০/১৬৭নং স্মারকে গত ১৭ এপ্রিল স্বাক্ষরিত পত্রে সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের জানানো হয়েছে বিদ্যালয় অথবা নিজ বাড়ী বা অন্যকোন স্থানে প্রাইভেট না পড়ানোর জন্য নিষেধ থাকা স্বত্বেও অনেক শিক্ষকগণ প্রাইভেট কোচিং পড়াচ্ছেন যা বিধি বর্হিভূত। এ বিষয়ে উপজেলা সকল শিক্ষককে ছাত্রছাত্রীদের প্রাইভেট/কোচিং না পড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। এর ব্যত্যয় ঘটলে দায়-দায়িত্ব শিক্ষক নিজে বহন করবেন মর্মেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সকাল ৮ টার দিকে মিয়াখানি মহল্লাস্থ শিক্ষক মোজাম্মিল হোসেন খান এর বাড়িতে ৫ম শ্রেণীর জনৈক ছাত্রী প্রাইভেট পড়তে যায়। তখনও অন্যান্য ছাত্রছাত্রীরা প্রাইভেটে এসে পৌঁছায়নি। এই সুযোগে শিক্ষক মোজাম্মিল তার ব্যক্তিগত কক্ষে নিয়ে ছাত্রীকে শ্লীলতাহানি করেন। কিছুক্ষণ পর ছাত্রী কক্ষ থেকে দৌঁড়ে বের হয়ে পাশের বাড়ির এক মহিলার শরণাপন্ন হয়। ওই মহিলা ছাত্রীর মা’র কাছে খবর পাঠালে মা এসে ছাত্রীকে নিয়ে যান। ঘটনাটি ছাত্রীর চাচা তাৎক্ষনিক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানান। পরে ওই দিন বিকেলের দিকে ছাত্রীর বাবা লিখিত অভিযোগ জমা দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলামের কাছে। প্রধান শিক্ষক মোজাম্মিল আগেও অনেক ছাত্রীর সাথে এমন আচরণ করছেন বলে লিখিত অভিযোগপত্রে বলা হয়েছে। ছাত্রীর চাচা জানান, খবর পেয়ে শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে এসে জিজ্ঞাসা করেন। এ সময় প্রধান শিক্ষক তার কৃতকর্মের জন্য শিক্ষা অফিসারের সামনেই আমার কাছে এবং ছাত্রীর বাবা-মা’র কাছে ক্ষমা চেয়েছেন।
বানিয়াচং উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, ছাত্রীর চাচার মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক স্কুলে ছুটে যাই। তখন স্কুল কমিটির সভাপতি কাজল চ্যার্টাজি, প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খান ও ছাত্রীর মা-বাবার সামনে ওই ছাত্রীকে জিজ্ঞাসা করলে ছাত্রী ঘটনার বর্ণনা করে। তাৎক্ষনিক প্রধান শিকক্ষকে দুদিনের জন্য পাঠদান কার্যক্রম থেকে বিরত রাখা হয়। এরিই প্রেক্ষিতে গত বুধবার সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা শাখার বিভাগীয় উপ-পরিচালক একেএম সাফায়েত আলম স্বাক্ষরিত একপত্রে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক মোজাম্মিল হোসেন খানকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেন। এ ঘটনার আলোকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাসিবুল ইসলাম প্রাইভেট ও কোচিং বন্ধে এ পত্র জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com