বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হিয়ালা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ওই উপজেলার হিয়ালা গ্রামের রফিক মিয়ার সাথে তারই প্রতিবেশী বছির মিয়ার দীর্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। গতকাল ওই সময় এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। এ সময় সংঘর্ষে রফিক মিয়া (৭০), বছির মিয়া (৩৫), মামুন (২৬), কুতুব আলী (৪০), জহির ইসলাম (১৬), সুজন মিয়া (২৫), জয়নাল মিয়া(১২), মিলন বেগম (৫০), নুর আমিন (৩৫), রুহেল আমিন (১৭) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com