বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে সংঘের্ষ আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৮০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নে বামকান্দি গ্রামে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই দল সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের ছনু মিয়ার একটি হাসের খামার রয়েছে। সে হাসের ডিম বিক্রি করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। প্রায়ই একই গ্রামের আবুল খায়ের হাস ও ডিম চুরি করে নিয়ে যায়। গতকালও ছনু মিয়ার খামার থেকে ১০টি হাস আবুল খায়ের নিয়ে যায়। এ ঘটনায় দুই জনের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল খায়ের সহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছনু মিয়ার বাড়িতে হামলা ভাংচুর চালায়। এতে উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আবুল খায়েরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ও আবুল বাশার (২২), ছনু মিয়া (৫৫), মঈনদ্দিন (২৩) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com