বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান ভূইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান ভূইয়া গতকাল সকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। গতকাল বাদ আছর শাহজিবাজার ফতেহগাজী (রঃ) এর মাজার মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে মাজার পাদদেশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর পূর্বে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর উপস্থিতিতে পুলিশের একটি সুসজ্জিত দল মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান ভূইয়াকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন একাধারে ৩০ বছর। তিনি হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী এসএস কমিউনিকেশনের সত্বাধিকারী ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম উজ্জলের শ্বশুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com