শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরে আবারও মোটর সাইকেল চুরির হিড়িক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৮৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রতিদিন কোন না কোন স্থান থেকে মোটর সাইকেল চুরি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ শহরের সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। তবে চোররা পালিয়ে গেছে। মোটর সাইকেলের মালিকরা জানান, দীর্ঘদিন ধরে শহরের সদর হাসপাতাল, কোর্ট মসজিদ, আদালত পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে মোটরসাইকেল চুরি হচ্ছে। তবে মোটর সাইকেলগুলো উদ্ধার করতে পারেনি। ৬ মাস আগে ২নং পুল থেকে একটি এফজেড ফেজার মোটর সাইকেল, শহরের বানিয়াচং ফার্মেসীর শোয়েব ঠাকুর জানান, তারও ২টি পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি। তবে বেশ কয়েকজন চোরকে আটক করে কারাগরে প্রেরণ করলেও কোন লাভ হয়নি। বড় বড় চোররা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। গত এক সপ্তাহ শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০টি মোটর সাইকেল চুরি হয়েছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। মোটর সাইকেল সহ চোর হাতেনাতে ধরলেও কেউ বাদী না হওয়ার কারণে চোরেরা আইনে ফাক ফোকড় দিয়ে বেড়িয়ে আসে। তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হয় না। এছাড়া মোটর সাইকেল চোরির সাথে কয়েকটি প্রভাবশালী মহল সরাসরি জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com