বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৫৬৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ৩০টি স্টল অংশ নেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব স্টল পরিচালনা করে। তাদের বিষয় ও উপস্থাপনায় মেলায় আগত লোকজনের দৃষ্টি আকর্ষণ করে। গতকাল ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ জামাল মিয়া। প্রধান অতিথি এস এম ফেরদৌস ইসলাম মেলার ষ্টলের প্রশংসা করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। দেশে বর্তমানে ১৬ কোটি মানুষের ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। শিক্ষার হার ক্রমাগত বেড়ে ৭২ শতাংশে উন্নীত হয়েছে। এক সময় ৮০% শতাংশ শিক্ষার্থী বিভিন্ন কারণে পড়ালেখা থেকে ঝরে পড়তো। কিন্তু এখন ঝরে পড়ার হার ৫ শতাংশে নেমে এসেছে। আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি। বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবারসহ বিভিন্ন স্তরে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা মেলা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় কোন ধরনের জিনিসপত্র বিকিকিনি না হলেও শিক্ষা উপকরণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের প্রশ্ন খুঁজে পাবে। নতুন নতুন কিছু উদ্ভাবন করতে পারবে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com