বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৫২০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুদরত আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কুদরত আলী উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত নুর আলীর পুত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদরে ভিত্তিতে মাদক অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়ী কুুুদরত আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস মরণ নেশা ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী কুদরত আলী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পরে তার বিরুদ্ধে মাধবপুরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com