শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরের সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র হাদি আলম (১৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর থানার পুলিশ ইনাতাবাদ এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই এলাকার সৌদি প্রবাসী ফজলুল আলমের পুত্র। মৃত্যুর খবর শোনার পর সদর হাসপাতালে শিক্ষার্থী ও স্কুলের শিক্ষকগণ ছুটে যান। তার অকাল মৃত্যু কিছুতেই তারা মেনে নিতে পারছেন না।
সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকালে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আছরের নামাজের পর হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে লাশটি তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জে নিয়ে যাওয়া হয়। অপর একটি সূত্র জানায়, তার পিতা সৌদি আরব রয়েছেন। মৃত্যুর খবর শোনার পর তিনি দেশে আসার জন্য রওয়ানা হয়েছেন। তিনি আসার পর লাশ দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com