শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গের গ্যানিংগঞ্জ বাজারে ৪টি দোকানে আগুন ॥ ২০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরে গ্যানিংগঞ্জ বাজারে শুক্রবার সকালে চারটি দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো-লিটন এন্টারপ্রাইজ, ইদ্রিস আলীর দোকান, সালমা বেকারি ও নূরানী হোটেল। এতে প্রায় ২০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ সামছুল ইসলাম বলেন, বাজারের দক্ষিণ অংশে ইদ্রিসের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতির দাবি করছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com