শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সিএনজিকে বাসের ধাক্কা ॥ শিশু ছাত্রের প্রাণহানী

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৭৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি উল্টে ২য় শ্রেণির এক স্কুলছাত্রের প্রাণহানী ঘটেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ-শেরপুর সড়কের বাজকাশারা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুলছাত্রের নাম তন্ময় বৈশ্য (৮)। বাউশা ইউনিয়নের বাউশা গ্রামের সুমিত বৈশ্যর একমাত্র পুত্র তন্ময় বৈশ্য কুর্শি ইউনিয়নের বাংলাবাজারে অবস্থিত সোনার বাংলা মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, নিহত তন্ময়ের পিতা সুমিত বৈশ্য বাংলবাজার মাষ্টার ব্রিক ফিল্ডের ম্যানেজার হিসাবে কর্মরত। পিতার কর্মক্ষেত্র বাংলা বাজার হওয়ায় বাংলাবাজারেই বাসা বাড়া নিয়ে বসবাস করে আসছে তন্ময়ের পরিবার। স্থানীয় ও নিহত তন্ময়ের পরিবার সূত্রে জানা যায়, গতকাল নবীগঞ্জ থেকে একটি সিএনজিযোগে নিহত তন্ময় ও তার মা বাংলাবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। সিএনজিটি বাজকাশারা এলাকায় পৌছাঁমাত্রই শেরপুর থেকে নবীগঞ্জগামী বেপরোয়া গতির যাত্রীবাহী বাস সিলেট মেট্রো (ব- ১১-০০৭৫) অপর একটি গাড়িকে ওভারটেকিং করার সময় তন্ময়কে বহনকারী সিএনজিকে মারাত্মকভাবে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজি থেকে ছিটকে পড়ে তন্ময়। সাথে সাথে স্থানীয় লোকজন তন্ময় ও তন্ময়ের মাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। এসময় তন্ময়ের মায়ের কান্নায় হাসপাতাল এলাকার আশপাশ ভারি হয়ে উঠে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কাওছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাসকে আটক করেন। এসময় বাস চালক ও তার সহকারী পালিয়ে যায়। সোনার বাংলা মডেল হাইস্কুলের পরিচালক এম এ বাছিত বলেন, তন্ময় দ্বিতীয় শ্রেণীতে পড়তো, খুব ভালো ছাত্র ছিল। তার এই অকালে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com