বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন পদ বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার বিকেলে উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কাজির বাজারে বিক্ষোভ করে পদ বঞ্চিতরা। এসময় রাতের আধারে কালো টাকার বিনিময় জামায়াত-বিএনপির কর্মী ও অছাত্রদের দিয়ে কমিটি অনুমোদন দেয়া হয়েছে অভিযোগ এনে বিক্ষোভকারীরা অবিলম্বে নব-গঠিত কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রলীগের কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, আলী আহমদ, মুছা আহমদ, সুয়েব আহমদ, মাহবুব, আহমেদ, মাসুম আহমেদ, আলমগীর আহমেদ, নাঈম আহমেদ, মকবুল আহমেদ, কামরুল আহমেদ, মুফাচ্ছির আহমেদ, শাহ আলম, নুরুল ইসলাম, শাকিল মিয়া, ইমন আহমেদ, জুয়েল নিয়া, জাহিদ আহমদ, মিজান আহমেদ, রুমান আহমেদ, রেজাউল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ মার্চ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বড় ভাকৈর পূর্বসহ ৪টি ইউনিয়নে আগামী ১বছরের জন্য ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়। এতে পদ বঞ্চিতরা ৪টি ইউনিয়নেই কমিটি বাতিলের দাবীতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com