বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

মাধবপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৪৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিজিবির হাতে আটক এক মাদক ব্যবসায়ীকে ৩মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম জয়নাল মিয়া (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এ রায় প্রদান করেন। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ জানান, সোমবার সকালে ধর্মঘর বিওপির হাবিলদার সায়েদুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা আটক করে এর ভিতর থেকে ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। জয়নাল মিয়াকে আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাকে উপরোক্ত সাজা দণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com