বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ গউছ’র মাতা আলহাজ্ব মঞ্জিলা বেগমের মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মাতা ও বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের আজ রবিবার ১৭তম মৃত্যু বার্ষিকী। তিনি ২০০২ সালের এই দিনে শায়েস্তানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন।
সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মরহুমার কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজ।
পারিবারিক এসব কর্মসূচিতে মরহুমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন মরহুমার জেষ্ঠ্য পুত্র হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে তিনি ৭ বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com