মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দা গ্রাম থেকে সুমন মিয়া (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সুমন পুরাসুন্দা গ্রাামের জাহির মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে সুমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পুরাসুন্দা গ্রামের নির্জন বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি অপমত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com