বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৫৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বের হয় এক বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে সকাল ১০টায স্থানীয় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মোস্তফা মোর্শেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মাসুদ মোস্তফা, মাথ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আঃ গাফ্ফার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোদাবিবর আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স অফিসার খায়ের উদ্দিন মোল্লাহ, মোতাহির চৌধুরী, এমদাদ চৌধুরী, আঃ সামাদ মাষ্টার প্রমুখ। পরে চিত্রাংক, রচনা, উপস্থিত বক্তৃতা ও গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এদিকে দুপুরে স্থানীয় সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com