বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে হতভাগা গৃহবধুর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের বড়চড় এলাকায় গত সোমবার ভোর সাড়ে ৫টায় রাইনুর আক্তার (২২) নামে এক হতভাগা গৃহবধুর নির্মম মৃত্যু হয়েছে। এলাকাবাসী অজ্ঞাতনামা গাড়ী চাপায় ওই গৃহবধুর মৃত্যু হয়েছে দাবী করে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নিহত গৃহবধু উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চড় গ্রামের সুফি মিয়ার স্ত্রী। বিভিন্ন সুত্রে জানা যায়, উক্ত গৃহবধু রাইনুর আক্তারের সপ্তাহখানেক আগে একটি ক্লিনিকে বাচ্চা হয়ে মারা যায়। গেল শনিবার স্বামীর বাড়ি ফিরেন। সোমবার ভোরে ঘুম থেকে উঠে মহাসড়কে হাটা চলা করার সময় এই র্দূঘটনা ঘটে। নিহত গৃহবধুকে ভোর বেলা গাড়ী চাপা দিয়েছে, নাকি নিজেই গাড়ীর নিচে পড়ে আত্মহুতি দিয়েছেন তা নিয়ে চলছে আলোচনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com