বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

একটি ঘরও বিদ্যুৎ এর আলো থেকে বঞ্চিত হবে না-মিলাদ গাজী এমপি

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নবীগঞ্জের প্রান্তিক অঞ্চলে শেখ হাসিনার বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়া হয়েছে। নবীগঞ্জের একটি পরিবার ও বিদ্যুৎ এর সেবা থেকে বঞ্চিত হবে না। শীঘ্রই নবীগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে শতভাগ বিদ্যুতায়ন হিসেবে ঘোষণা করা হবে। শুধু বিদ্যুৎ নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে একযুগে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামে ৭০ টি পরিবারে মধ্যে বিদ্যুত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে প্রায় ৭০টি পরিবারের মধ্যে সুইচ টিপে বিদ্যুৎ এর উদ্বোধন করেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। উক্ত বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুছার সভাপতিত্বে ইউপি সদস্য শ্রীভাষ পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com