শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে প্রাইমারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি

  • আপডেট টাইম বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১১ তম গ্রেড নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। দাবি নয়, অধিকার, ১১তম গ্রেডই দরকার এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বানিয়াচং উপজেলা রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক সহকারী শিক্ষক অংশ নিয়েছেন। এসময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আলী রহমান, শফিউল আলম খান মুছা, খোরশেদ আলম, আশরাফুল আলম প্রমূখ।
স্মারক লিপিতে বলা হয়, প্রাথমিকের সহকারী শিক্ষকরা বেতন বৈষম্যর শিকার। বেতন বৈষম্য নিরসনে শিক্ষকরা কয়েক বছর ধরে দাবি জানিয়ে আসছেন। ২০০৫ সালে পে স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনের মাত্র ১ধাপ পার্থক্য ছিল, সেখানে বর্তমানে প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের ৩ধাপ পার্থক্য বিরাজমান। এ বৈষম্য নিরসন করে প্রধান শিক্ষকদের পরের বেতন গ্রেড নিধারণ করার জন্য সহকারী শিক্ষকরা আমরণ অনশনও করেন। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর তৎকালীন গণশিক্ষামন্ত্রী বৈষম্য নিরসন করার আশ্বাস দিয়ে সহকারী শিক্ষকদের অনশন ভাঙ্গিয়ে ছিলেন তৎকালীন গণশিক্ষামন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com