বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ সড়কে মোটর সাইকেল চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় মোটর সাইকেলের চাপায় জামিল মিয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত জামিল মিয়া (৪) বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি মোটর সাইকেল শিবগঞ্জ বাজার এলাকায় পৌঁছুলে শিশু জামিল মিয়া (৪) দৌড়ে রাস্তা পারাপার হওয়ার সময় মোটর সাইকেল চাপা দেয়। এতে শিশু জামিল ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এসময় ঘাতক মোটর সাইকেল দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু জামিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই জামিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com