শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

৪ মার্চ চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে সাঈদ আহম্মদ (রহঃ) ৬৩তম বার্ষিক ওরস

  • আপডেট টাইম শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৬৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলায় ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফে পীরে মুকাম্মেল মুর্শেদে কামেল আলা হযরত শাহ সুফি সৈয়দ সাঈদ আহম্মদ চিশতি (রহঃ) এর স্মরণে ৪ মার্চ ২০ শে ফাল্গুন সোমবার দিনব্যাপী ৬৩তম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো সারাদিন ব্যাপী কোরআন তেলাওয়াত, মাজার জিয়ারত, বাদ এশা মিলাদ, জিকির আসকার ওসামা মাহফিল শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে পবিত্র ওরস।
সূত্রে জানা যায়, প্রতি বছর বার্ষিক পবিত্র ওরসের সময় বহু আশেকান ভক্ত ও মুরিদানরা মানত পূরণের জন্য তরফ অঞ্চল বিজয়ী মহান ইসলামী বীর পুরুষ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) সহ ১২০ আউলিয়া দরবার শরীফে এসে সমাঘম হয় এবং মুড়ারবন্দ দরবার শরীফে মোতাওয়াল্লী গদ্দীনিশীন শাহজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সফি চিশতীর কাছে এসে বহু ভক্তবৃন্দের মনের আশা পূরণ হয়েছে। কিন্তু মুড়ারবন্দ দরবার শরীফে অলি আউলিয়া দরবেশ-মজ্জুফ ফকির মাজার শরীফে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দেশের বিভিন্ন স্থান হতে প্রতিদিন শত শত নারী-পুরুষ আশেকান ভক্তবৃন্দরা এসে মাজার জিয়ারত করছেন। ফলে মাজার শরীফে যারা আসছে তাদের মহান আল্লাহ অলি-আউলিয়াদের উছিলায় যার যার মনের আশা পূরণ হয়েছে। উক্ত মুড়ারবন্দ দরবার শরীফে হযরত শাহ সুফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ) এর স্মরণে ৬৩ তম বার্ষিক পবিত্র ওরসে আসার জন্য সকল আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দদেরকে দাওয়াত জানিয়েছেন মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com