বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট রেঞ্জ আন্তঃচ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্ণামেন্টে হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জ আন্তঃচ্যাম্পিয়ানশীপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে সুনামগঞ্জকে হারিয়ে হবিগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সকালে সিলেট পুলিশ লাইনে অনুষ্টিত হয় পুলিশের ৫টি ইউনিটের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট। ৫টি টিমের মধ্যে অনুষ্টিত খেলায় হবিগঞ্জ জেলা পুলিশ ও সুনামগঞ্জ জেলা পুলিশ ফাইনালে উন্নীত হয়।
ফাইনাল খেলার প্রথমার্ধ্বে ব্যাট করতে নামে সুনামগঞ্জ জেলা পুলিশ। ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। পরে হবিগঞ্জ জেলা পুলিশের টিম ব্যাটিংয়ে নেমে ১৫ ওভার ২ বল খেলে ৮ উইকেটের বিনিময়ে ৭৩ সংগ্রহ করে ২ উইকেটে জয় পায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেটের ডিআইজি কামরুল আহসান (বিপিএম-পিপিএম সেবা)। খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম সেবা)। পরে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম সেবা)।
খেলায় হবিগঞ্জ জেলা পুলিশ, সুনামগঞ্জ জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ, মৌলভী বাজার জেলা পুলিশ ও সিলেট আরআরএফ অংশ গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com