বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৯৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সভাপতি পদে চৌধুরী আশরাফুল বারী, নুরুল ইসলাম তালুকদার, এম এম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পদে নিজামুল হক লস্কর, সুবীর রায় ও মনজুর উদ্দিন আহমেদ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবুল কালাম ও মো. আবুল ফজল প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য ৫সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যগণ হলেন এডঃ স্বদেশ রঞ্জন বিশ্বাস, এডঃ নুরুল আমিন, এডঃ রনজিত দত্ত, এডঃ আজমান আলী ও এডঃ আব্দুল হাই তালুকদার।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির ১৪টি পদ রয়েছে। কিন্তু কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ১১ পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তা হলেন, সহ-সভাপতি-আশরাফ উদ্দিন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক (১)-মো. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (২)- গিয়াস উদ্দিন আহমেদ। পাঠাগার সম্পাদক-দেওয়ান জাকির হোসেন জাকারিয়া। সিনিয়র সদস্য- আব্দুল মালেক, আজিজুল হক, নির্মল ভট্টাচার্য্য রিংকু, মো. ফারুকুর রহমান, জুনিয়র সদস্য- মো. জসিম উদ্দিন, মিজানুর রহমান ও আব্দুল কাইয়ুম। নির্বাচিত কমিটি আগামী ২০২১ বাংলা সন দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com