শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরের বাইপাস সড়কে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় যুবক উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ভাঙ্গাপুল বাইপাস, কবির কলেজ রোড এর মুখে রাজা আব্দাল মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত রাজা আসাদ উল্লার পুত্র। গতকাল ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপরে উল্লেখিত সময়ে এলাকাবাসী একজন অজ্ঞাত ব্যক্তিকে হাত-পা বাধা অবস্থায় দেখতে পায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে।
এসআই পলাশ চন্দ্র দাশ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গামছা দিয়ে হাত-পা বাঁধা এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি এবং পরিচয় জানতে পারি। তবে উদ্ধারকৃত ব্যক্তি অচেতন থাকায় এখন ঘটনার মূল কারণ জানা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com