বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ লোকনাথ মন্দিরে চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পৌর এলাকার আক্রমপুর লোকনাথ মন্দিরে গত শুক্রবার দিবাগত গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে। চুরেরা এ সময় মন্দিরের ঘরের বেড়ার টিন কেটে ভেতরে প্রবেশ করে মন্দিরে রক্ষিত পুজার বাসনপত্র এবং অন্যান্য আসবাবপত্রসহ পুজার প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। মন্দির কমিটির লোকজন চুরির বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নবীগঞ্জ শহরের মধ্যে অবস্থিত এ মন্দিরে চুরির ঘটনায় পুজারীদের মাঝে আতংক দেখা দিয়েছে বলে জানিয়েছেন উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ।
উল্লেখ্য, ইদানিং নবীগঞ্জ শহরের আশপাশ ও পৌর এলাকার বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীতে চুরির ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২ সপ্তাহে নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর ইসকন মন্দির, সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের শ্যামল চক্রবর্ত্তীর মন্দিরসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটছে। যার ফলে মন্দিরের পুজারীদের আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com