বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটের মুক্তা-ইব্রাহিম ঘুরছে প্রকাশ্যে

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় মামলা দায়েরের ৫ মাসেও গ্রেফতার হয়নি কনটেন্ট ক্রিয়েটর দম্পতি মুক্তা ও ইব্রাহিম। উচ্চ আদালতও তাদেরকে জামিন দেননি। এরপরও তারা দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আবার কনটেন্ট ক্রিয়েট করছে। এতে করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মুক্তা-ইব্রাহিমকে গ্রেফতার না করার রহস্য নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে পবিত্র কোরআনের সূরা ফাতেহা নিয়ে ব্যঙ্গাত্মক কনটেন্ট বানানোর অভিযোগ ছিল। এ ঘটনায় ধর্মপ্রাণ মানুষদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নিন্দার ঝড়। উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামের বাসিন্দা এই দম্পতির গ্রেফতার না হওয়া নিয়ে চলছে সমালোচনা। পাঙ্গাস মুক্তা নামে পরিচিত এই নারী বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছিলেন। তার স্বামী ইব্রাহিম এক সময় কাঠমিস্ত্রির কাজ করলেও এখন কনটেন্ট বানিয়ে হয়েছেন বিত্তবান।
গত ১৫ জুলাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেলিম আহমেদ নামের এক আইনজীবী বাদি হয়ে আদালতে মামলা করেন। মামলাটি আদালত সদর মডেল থানাকে রুজু করার নির্দেশ দেয়। তদন্তের দায়িত্ব পান থানার এসআই আওলাদ হোসেন। মামলা রুজু হলেও এসআই আওলাদ হোসেন তাদেরকে গ্রেফতারে কোনো পদক্ষেপ নেননি। যে কারণে তারা অনেকদিন পালিয়ে থাকার পর অবশেষে উচ্চ আদালতে জামিনের জন্য গেলে আদালত তা নাকচ করেন। কিন্তু এরপর থেকে বিষয়টি ধামাচাপা পড়ে যাওয়ায় তারা আবারও চুনারুঘাট উপজেলায় নিজ বাড়িতে ফিরে আসে এবং আগের মতো কনটেন্ট ক্রিয়েট করছে। গত কয়েকদিন ধরে তারা উপজেলার সর্বত্র প্রকাশ্যে ঘুরাফেরা করছে। লোকমুখে তারা প্রচার করছেন পুলিশ ও সাংবাদিকদের ম্যানেজ করেই ঘুরাফেরা করছেন। এদিকে সচেতন মহল প্রশ্ন তুলেছেন তাদের অপরাধ আমলে নিয়ে হাইকোর্টও জামিন দেননি, অথচ পুলিশ এ বিষয়টিকে গুরুত্ব না দেয়ায় তারা প্রকাশ্যে ঘুরাফেরার সুযোগ পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com