বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলাদেশ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে মাধবপুরে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে মাধবপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন- বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়শন মাধবপুর উপজেলার সভাপতি সাইফুল হক মীর্জা বলেন-প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/৭/২০২৫ তারিখের সিদ্ধান্ত মোতাবেক জানানো হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্টিত হতে যাচ্ছে। কিন্ত প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমুলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্টিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্টিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহনের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়শনের মাধবপুর উপজেলার সহ সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com