বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে নিখোঁজের ৪ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে নিখোজের চারদিন পর রিমন দাস (৭) নামের এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টায় সুজাতপুর ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আল আমিন ওই এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেরীবাদের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সে ওই গ্রামের সুধিল দাসের পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। সূত্র জানায়, রিমন গত মঙ্গলবার বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যাযনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তার সন্ধ্যান জানা যায়নি। বিষয়টি পুলিশকে অবগত করা হলেও পুলিশও বিভিন্ন স্থানে সন্ধ্যান করতে থাকে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন রিমনের মৃতদেহ ডোবায় ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদেন্তর রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com